Back

১৮ বছর হলেই ভোটার তালিকায় নাম তোলার সুযোগ, SSR নিয়ে বড় ঘোষণা কমিশনের

বাংলা হান্ট ডেস্কঃ ভোটার তালিকায় নাম না থাকলে ভোট দেওয়া সম্ভব নয়। কিন্তু অনেক সময় যোগ্য হওয়া সত্ত্বেও ভোটার তালিকায় নাম থাকে না। আবার SIR প্রক্রিয়ার সময়ও অনেকের নাম বাদ পড়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে এবার ভোটার তালিকায় নাম তোলার জন্য নতুন করে সুযোগ দিতে চলেছে নির্বাচন কমিশন। ১৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে SIR প্রক্রিয়া শেষ হওয়ার পর এবার শুরু হতে চলেছে স্পেশ্যাল সামারি রিভিশন বা SSR। এই প্রক্রিয়ায় নতুন ভোটাররাও নিজেদের নাম তালিকায় তোলার জন্য আবেদন করতে পারবেন।

কোন কোন রাজ্যে শুরু হবে SSR? কবে প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা?

নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, পশ্চিমবঙ্গ-সহ ১৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে SSR প্রক্রিয়া শুরু হবে। এই তালিকায় রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অসম, বিহার, ছত্তীসগঢ়, গোয়া, গুজরাত, কেরল, লাক্ষাদ্বীপ, মধ্যপ্রদেশ, মণিপুর, পুদুচেরী, পঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরাখণ্ড এবং পশ্চিমবঙ্গ।

যাঁদের বয়স ১ জানুয়ারি, ২০২৭ তারিখে ১৮ বছর বা তার বেশি হবে, তাঁরা নতুন ভোটার হিসেবে নাম তোলার জন্য আবেদন করতে পারবেন। এছাড়া, যাঁরা ভোটার হওয়ার যোগ্য হওয়া সত্ত্বেও SIR প্রক্রিয়া বা অন্য কোনও কারণে ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন, তাঁরাও নাম তোলার জন্য আবেদন করতে পারবেন।

কমিশন জানিয়েছে, আগামী ২ নভেম্বরের মধ্যে বুথগুলির পুনর্বিন্যাসের কাজ শেষ হবে। এরপর ১২ নভেম্বর প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা। খসড়া তালিকায় কারও নাম না থাকলে বা তালিকা নিয়ে কোনও আপত্তি থাকলে, ১২ নভেম্বর থেকে ১১ ডিসেম্বরের মধ্যে আবেদন করে নিজেদের দাবি ও আপত্তি জানানো যাবে। এরপর ২৮ ডিসেম্বরের মধ্যে সমস্ত অভিযোগ ও আপত্তির নিষ্পত্তি করা হবে।

আরও পড়ুনঃ পুজোর আগেই মহুয়া মৈত্রকে বড় স্বস্তি সুপ্রিম কোর্টের, রাজ্যকে দিল বিশেষ নির্দেশ

সবশেষে, ৪ জানুয়ারি, ২০২৭ তারিখে প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। SIR প্রক্রিয়ায় যোগ্য ভোটারদের নাম বাদ পড়া নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তার মধ্যেই এই SSR প্রক্রিয়া শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

The full article is being collected. Available text is shown for now.

Back
Share this story

Get the daily newsletter →

Ask globalread.info

AI news & website helper
What would you like to explore?

I can find stories, explain headlines, or help you use globalread.info.

AI can make mistakes. Check the linked sources. Questions are sent to OpenAI.