নাইক্ষ্যংছড়িতে বিজিবি অভিযানে ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে লেবুভর্তি দুটি পরিত্যক্ত বস্তা থেকে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৯৯ হাজার ৬৪০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার রাতে উপজেলার আদর্শগ্রাম চেকপোস্টের কাছে একটি স্টিলের ব্রিজের নিচ থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সূত্রে জানা গেছে, ব্যাটালিয়ন অধিনায়কের সার্বিক দিকনির্দেশনায় বিজিবির একটি বিশেষ টহল দল আদর্শগ্রাম চেকপোস্টের সন্নিকটে স্টিলের ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় সেখানে পড়ে থাকা লেবুভর্তি দুটি বস্তায় তল্লাশি চালিয়ে ১০ কাটে রাখা ৯৯ হাজার ৬৪০ পিস বার্মিজ ইয়াবা পাওয়া যায়। তবে এসব মাদকের কোনো মালিককে পাওয়া যায়নি। উদ্ধার করা ইয়াবার আনুমানিক সিজার মূল্য ২ কোটি ৯৮ লাখ ৯২ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির পিএসসি, ইঞ্জিনিয়ার্স বলেন, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিজিবি কাজ করছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারিও বজায় রাখা হয়েছে। উদ্ধার করা ইয়াবা সাধারণ ডায়েরিতে লিপিবদ্ধ করে পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
তাসু/চখ
The full article is being collected. Available text is shown for now.