Back

ডলুছড়ি রেঞ্জের সরই বিটে হাতি হত্যাচেষ্টার অভিনব পেরেকযুক্ত তক্তা উদ্ধার করে তাক লাগিয়েছেন বন বিভাগ

Story illustration

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান

লামা বনবিভাগের আওতাধীন ডলুছড়ি রেঞ্জের সরই বিটের আমতলী এলাকা থেকে হাতির পায়ে আঘাতের জন্য তৈরীকৃত একাধিক পেরেকযুক্ত কৌশলী তক্তার ফাঁদ উদ্ধার করেন ডলুছড়ি রেঞ্জের সরই বন ক্যাম্প।

১৪ অক্টোবর (বুধবার) রেঞ্জের সরই বন ক্যাম্পের উত্তর পার্শ্বে লন্ডনপ্রবাসী আয়ুব আলী চৌধুরীর রাবাট বাগানের নার্সারীর পাশ দিয়ে বন্য হাতির চলাচল রোধে এই ফাঁদ তৈরী করা হয়েছে বলে ডলুছড়ি রেঞ্জ কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।

এদিকে ডলুছড়ি রেঞ্জ কর্মকর্তা মো: আলতাফ হোসেন বলেন,সরই বন ক্যাম্পের আওতাধীন আমতলী এলাকার উত্তর পার্শ্বে লোহাগাড়ার পুটিবিলা ইউনিয়নের বাসিন্দা মৃত ফোরকান চৌধুরীর ছেলে আইয়ুব আলী চৌধুরীর রাবার বাগানের নার্সারীর পাশ দিয়ে বন্যহাতি প্রতিরোধের জন্য বিবিধ প্রজাতির পাতলা চিড়াই তক্তার সাথে লোহার পেরেক পুঁতে বন্যহাতি প্রতিরোধের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।

হাতি আসলে লোহার পেরেক বন্যহাতির পায়ে বিঁধে মারাত্মক ধরনের ক্ষতির সম্ভাবনা ছিল। আমরা খবর পেয়ে পেরেকযুক্ত তক্তাসহ অন্যান্য তক্তা জব্দ পূর্বক অফিস হেফাজতে নিয়ে এসেছি। পেরেকযুক্ত তক্তা মোট ১০৮ পিস, খালি তক্তা ৭০ পিস।

এদিকে স্থানীয়রা প্রতিবেদককে বলেন, লামা বনবিভাগ ও বান্দরবান বন বিভাগে পেরেকযুক্ত তক্তা উদ্ধার করে বহু হাতির জীবন বাঁচানো এটা সত্যি নজিরবিহীন। তারা আরো বলেন, কত কাঠ কত তক্তা পড়ে আছে বনে জঙ্গলে কিন্তু ওই পড়ে থাকার তক্তার মধ্যে যে হাতির জীবন বিপন্ন হতে যাচ্ছে এটা আবিস্কার করাটা আসলেই একটি মেধাভিত্তিক কাজ।

The full article is being collected. Available text is shown for now.

Back
Share this story

Get the daily newsletter →

Ask globalread.info

AI news & website helper
What would you like to explore?

I can find stories, explain headlines, or help you use globalread.info.

AI can make mistakes. Check the linked sources. Questions are sent to OpenAI.