গাজীপুরে চুরির অভিযোগে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু

গাজীপুরে চুরির অভিযোগে গণপিটুনিতে মিন্টু নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।বুধবার (১৫ অক্টোবর) রাত আনুমানিক ২টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, দুটি দোকানে চুরির উদ্দেশ্যে দোকানের ওপরের টিন কেটে ভেতরে প্রবেশের চেষ্টা করেন মিন্টু। এ সময় মার্কেটের নিরাপত্তাকর্মীর নজরে পড়লে তাকে আটক করা হয়। পরে ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন বহিরাগত তাকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে।গুরুতর আহত অবস্থায় মিন্টুকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার বিষয়ে গাজীপুর সদর থানাধীন কাউলতিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (আইসি) সুমন খান তদন্ত করছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।স্থানীয়দের দাবি, মিন্টু এর আগেও চুরিসহ বিভিন্ন অপকর্মে জড়িত ছিলেন। তবে তার মৃত্যুর ঘটনায় কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্টরা।স্থানীয়রা দ্রুত তদন্ত সম্পন্ন করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন।
The full article is being collected. Available text is shown for now.