Back

কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়ায় নতুন আঙ্গিকে যাত্রা শুরু করছে গোবিন্দাস রেস্টুরেন্ট। দুর্গাপূজার আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতে এবং সাশ্রয়ী মূল্যে খাবার পরিবেশনের লক্ষ্যে রেস্টুরেন্টটিতে রাখা হয়েছে তিন বেলা নিরামিষ খাবারের বিশেষ আয়োজন।

রেস্টুরেন্টটিতে মাত্র ৪০ টাকায় সকালের খাবার, ৬০ টাকায় দুপুরের খাবার এবং ৪০ টাকায় রাতের খাবার পাওয়া যাবে। এ ছাড়া ক্রেতাদের জন্য থাকছে বিভিন্ন ধরনের সুস্বাদু নিরামিষ পদ, মিষ্টি, দই, সিঙ্গারা, সবজি বন, মিষ্টি বন, ফাস্টফুডসহ নানা মুখরোচক খাবার।

উৎসবের দিনগুলোতে দর্শনার্থী ও ভক্তদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের জন্যও সাশ্রয়ী মূল্যে খাবারের ব্যবস্থা রাখার উদ্যোগ নিয়েছে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। বিশেষ করে পূজামণ্ডপে ঘুরতে আসা মানুষ যেন সাধ্যের মধ্যে পছন্দের খাবার খেতে পারেন, সে বিষয়টি বিবেচনায় রেখে এ আয়োজন করা হয়েছে।

গোবিন্দাস রেস্টুরেন্টের স্বত্বাধিকারী জীবন সরকার বলেন, আমরা গোবিন্দাস রেস্টুরেন্ট নতুন আঙ্গিকে শুরু করছি। সাশ্রয়ী মূল্যে মানসম্মত খাবার পরিবেশন করে ক্রেতাদের সেবা দেওয়াই আমাদের লক্ষ্য। আমরা চাই, দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক এবং সাধ্যের মধ্যে সবাই যেন ভালো খাবার উপভোগ করতে পারেন। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।

তিনি আরও জানান, ক্রেতাদের সন্তুষ্টি ও মানসম্মত খাবার পরিবেশনের বিষয়টিকে গুরুত্ব দিয়ে রেস্টুরেন্টের কার্যক্রম পরিচালনা করা হবে।

কুলাউড়া দক্ষিণবাজারের শ্রী শ্রী কালী বাড়ি মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত গোবিন্দাস রেস্টুরেন্টে দুর্গাপূজা উপলক্ষে পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে আসার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছে কর্তৃপক্ষ।

The full article is being collected. Available text is shown for now.

Back
Share this story

Get the daily newsletter →

Ask globalread.info

AI news & website helper
What would you like to explore?

I can find stories, explain headlines, or help you use globalread.info.

AI can make mistakes. Check the linked sources. Questions are sent to OpenAI.