Back

নওগাঁয় ভূল চিকিৎসাায় নবজাতকের মৃত্যু; হাসপাতাল মালিক গ্রেপ্তার

এম এম হারুন আল রশীদ হীরা; নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পোরশায় ভূল চিকিৎসাায় নবজাতকের মৃত্যুর ঘটনায় আল মদিনা ল্যাব অ্যান্ড হাসপাতাল এর পরিচালক ও মালিক আহসান হাবিব (৩১) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বুধবার (১৪ অক্টোবর) উপজেলার সরাইগাছী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি হাবিব উপজেলার শহরন্দ গ্রামের মৃত আনিছুর রহমানের ছেলে।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১০ জুলাই’২৬ বিকেলে পোরশা উপজেলার বিষ্ণুপুর গ্রামের আবদুর রাকিবের ছেলে আল আমীন প্রসববেদনায় আক্রান্ত স্ত্রী খাদিজা খাতুনকে নিরাপদ চিকিৎসার জন্য নওগাঁর “আল-মদিনা ল্যাব অ্যান্ড হাসপাতাল” এ ভর্তি করান। ভর্তির পর সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন আক্তার রোগীর স্বাস্থ্য পরীক্ষা ও আল্ট্রাসনোগ্রাম পর্যালোচনা করে দ্রুত সিজারিয়ান অপারেশনের পরামর্শ দেন।

চিকিৎসকের যোগ্যতা ও সুনামের ওপর আস্থা রেখে ভিকটিম রোগির অপারেশনের জন্য সম্মতি দেন এবং হাসপাতালের যাবতীয় খরচও পরিশোধ করেন।

কিন্তু ল্যাব অ্যান্ড হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টরা পরস্পর যোগসাজশে রোগির পরিবারকে বিষয়টি সম্পূর্ণ গোপন করে চরম প্রতারণার আশ্রয় নেন।

তারা ডা.শারমিন আক্তারের পরিবর্তে সম্পূর্ণ অজ্ঞাত এক ব্যক্তিকে দিয়ে ভিকটিমের সিজারিয়ান অপারেশন সম্পন্ন করেন।

এদিকে অপারেশনের পরপরই মা ও নবজাতকের শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকে। আল-মদিনা ল্যাব এন্ড হাসপাতাল কর্তৃপক্ষ প্রকৃত ঘটনা গোপন করে সময়ক্ষেপণ করে এবং পরবর্তীতে শিশুটিকে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেয়। সেখানকার চিকিৎসকরা শিশুটির অবস্থা সংকটাপন্ন দেখে উন্নত চিকিৎসার জন্য দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। অত্যন্ত দ্রুততার সাথে নবজাতককে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করালেও শেষ রক্ষা আর হয়নি।

চিকিৎসাধীন অবস্থায় গত ১১ জুলাই’২৬ সকাল আনুমানিক ১০ টার সময় শিশুটি মৃত্যুবরণ করেন। এ মর্মান্তিক ও প্রতারণামূলক ঘটনায় ভুক্তভোগী পরিবার আদালতে মামলা করেন।

মামলার প্রেক্ষিতে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ঘটনার বিষয়ে তদন্ত সাপেক্ষে জড়িত ব্যক্তিদের দ্রুততার সাথে গ্রেপ্তারের জন্য পোরশা থানার ওসিকে নির্দেশ প্রদান করেন। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা ও সম্পৃক্ততা পেয়ে পোরশা থানা পুলিশের একটি টিম এজাহারনামীয় আসামি মালিক আহসান হাবিবকে গ্রেপ্তার করে।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, ভূল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনার সাথে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

The full article is being collected. Available text is shown for now.

Back
Share this story

Get the daily newsletter →

Ask globalread.info

AI news & website helper
What would you like to explore?

I can find stories, explain headlines, or help you use globalread.info.

AI can make mistakes. Check the linked sources. Questions are sent to OpenAI.