ক্ষেতলালে ৫১ সদস্যের জিয়া সাইবার ফোর্স (জেড.সি.এফ) কমিটি গঠন
রনি আকন্দ, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা জিয়া সাইবার ফোর্সের (জেড.সি.এফ) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সেলিম হোসেনকে সভাপতি ও সোহেলকে সাধারণ সম্পাদক মনোনীত করে ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জয়পুরহাট জেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি রাকিবুল হাসান মিলন ও সাধারণ সম্পাদক শ্রী আশীষ কুমারের স্বাক্ষরিত প্যাডে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন জয়পুরহাট জেলা কমিটির আইনবিষয়ক সম্পাদক মোস্তাকিম মন্ডল।
নতুন কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাহিদুল ইসলাম। সহসভাপতি পদে রয়েছেন নজরুল ইসলাম পাটোয়ারী, ওয়েদুল ইসলাম, রফিকুল ইসলাম ও ইদ্রিস আলী।
সিনিয়র সাংগঠনিক দায়িত্বে রয়েছেন সবুজ ফকির। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এরশাদুল ইসলাম। তাঁর সহযোগী হিসেবে রয়েছেন রাসেল আহম্মেদ, রাকিব হাসান, আঃ সালাম, সাকিল, আনিছুর রহমান, সুমন বাবু ও ওহেদুল ইসলাম।
এ ছাড়া দপ্তর, প্রচার, কোষাধ্যক্ষ, আইন, মানবাধিকার, তথ্যপ্রযুক্তি, ক্রীড়া, সাংস্কৃতিক, পরিবেশ, সমাজকল্যাণ, শিক্ষা, যোগাযোগ ও স্বেচ্ছাসেবকসহ বিভিন্ন বিভাগে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের মনোনীত করা হয়েছে।
কমিটিতে মহিলা বিষয়ক সম্পাদিকা হিসেবে রয়েছেন মেসকাতুল ফেরদাউস সেবা এবং সহসম্পাদিকা হিসেবে রয়েছেন খোতেজা বেগম।
জেলা কমিটির নেতৃবৃন্দ জানান, ক্ষেতলাল উপজেলা জিয়া সাইবার ফোর্সের নতুন কমিটি আগামী দিনে সংগঠনের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখবে। পাশাপাশি তথ্যপ্রযুক্তিনির্ভর রাজনৈতিক কার্যক্রমকে আরও গতিশীল করবে।
The full article is being collected. Available text is shown for now.