লর্ড মেয়র আব্দুল কাদিরের আমন্ত্রণে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিবৈঠক
যুক্তরাজ্য প্রতিনিধি : যুক্তরাজ্যের পোর্টসমাউথ সিটি কাউন্সিলের লর্ড মেয়র, কাউন্সিলর আব্দুল কাদিরের আমন্ত্রণে লর্ড মেয়র পার্লারে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দের প্রীতিবৈঠক ও মতবিনিময় আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে পোর্টসমাউথ সিটি কাউন্সিলের লর্ড মেয়রের পার্লারে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সদস্যবৃন্দ গিয়ে পৌঁছলে লর্ড মেয়র সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং আপ্যায়ন করান।
পরে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বাছির এর পরিচালনায় এ প্রীতিবৈঠক ও মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন- পোর্টসমাউথ সিটি কাউন্সিলের ১০০তম লর্ড মেয়র ও পোর্টসমাউথ সিটিতে ব্রিটিশ বাংলাদেশি প্রথম লর্ড মেয়র, আলোকিত মানুষ কাউন্সিলর আব্দুল কাদির।
এ প্রীতি বৈঠকের শুরুতে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন- ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান।
অন্যান্যের মধ্যে মতবিনিময়ে অংশ নেন- টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেন,
ইউকে বাংলা গার্ডিয়ানের সহযোগী সম্পাদক অধ্যাপক সাজিদুর রহমান, ব্রিজবাংলা ২৪ এর সম্পাদক শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি ও ভাটির কণ্ঠের সম্পাদক ইমদাদুন খান, সংগঠনের ট্রেজারার ও জগন্নাথপুর টাইমসের নিউজ এডিটর মির্জা আবুল কাসেম, এসিসটেন্ট সেক্রেটারি আসমা মতিন, এসিসটেন্ট সেক্রেটারি ও চ্যানেল এনআরবি ইউকের সম্পাদক এ রহমান অলি, আইওন টিভির চিফ রিপোর্টার আব্দুল কাদির চৌধুরী মুরাদ এবং বাংলা সংলাপের রিপোর্টার, সংগঠনের ইভেন্ট ম্যানেজমেন্ট এন্ড ফ্যাসিলেটিজ সেক্রেটারি ইমরান তালুকদার প্রমুখ।
এ প্রীতি বৈঠকে পোর্টসমাউথ সিটি কাউন্সিলের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর, লর্ড মেয়র, আবুল কাদির বলেন- যুক্তরাজ্যের পোর্টসমাউথ সিটি কাউন্সিল হলো হ্যাম্পশায়ার কাউন্টিতে অবস্থিত পোর্টসমাউথ শহরের স্থানীয় শাসন কর্তৃপক্ষ।
১৯২৬ সালে পোর্টসমাউথ শহরের মর্যাদা পাওয়ার পর থেকেই এই কাউন্সিলটি তার কার্যক্রম পরিচালনা করে আসছে।
আনুষ্ঠানিক প্রধান হিসেবে একজন লর্ড মেয়র (Lord Mayor) নিয়োজিত থাকেন। সেই ধারাবাহিকতায় বর্তমানে পোর্টসমাউথ সিটির ১০০ তম লর্ড মেয়র হিসেবে আমি দায়িত্ব পালন করছি।
তিনি আরো বলেন- লর্ড মেয়র হিসেবে তার প্রধান লক্ষ্য হলো শহরের মানুষের মধ্যে ঐক্য, পারস্পরিক বোঝাপড়া এবং সম্মান বৃদ্ধি করা।
পারস্পরিক সম্পর্ক, ঐক্য ও উন্নয়নের ক্ষেত্রে আমরা অঙ্গীকার বদ্ধ। আমরা সুন্দর ও শান্তিময় ব্রিটেনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা আধুনিক পোর্টসমাউথ, শিল্প, সংস্কৃতি, বাণিজ্যে অগ্রগামী এবং মাদকমুক্ত পোর্টসমাউথ সিটি গড়ে তুলতে চাই।
এর জন্য বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সকল সাংবাদিক বৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করি।
তিনি বলেন- আমি লর্ড মেয়র হয়েছি, তাই বলে আমার পা, মাটি থেকে সরে যায়নি। আমি মাটির মানুষ মাটির কাছাকাছি আছি এবং কমিউনিটি মানুষের পাশেই আছি, থাকবো।
আমি আমার শেকড় ভুলে যাইনি, আমার মাতৃভাষা বাংলা, সাহিত্য সংস্কৃতি ভুলে যাইনি। শীঘ্রই এই পোর্টসমাউথ সিটিতে বাংলাদেশ হাইকমিশন ও আমাদের সার্বিক সহযোগিতায় বাংলা স্কুল গড়ে তুলবো। বাংলা সাহিত্য সংস্কৃতিকে অন্য সংস্কৃতি ও ভাষাভাষী মানুষের কাছে সুপরিচিত করে তুলবো।
সব মিলিয়ে আমরা একটি শান্তিময়, উন্নতশীল পোর্টসমাউথ এবং আলোকিত ব্রিটেন গড়ে তুলতে অনন্য ভূমিকা পালন করে যাব।
মতবিনিময় শেষে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সকল সদস্যবৃন্দকে টাউনহল ট্যুরে বিভিন্ন ইতিহাস ঐতিহ্য্ ঘুরে ঘুরে দেখান।
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটিকে টাউনহলের মেয়র ক্রেস্ট তুলে দেন সংগঠনের প্রেসিডেন্ট ও সেক্রেটারীর হাতে। এবং উপস্থিত সবাইকে একটি করে পিন উপহার দেন।
এ সময় ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকেও লর্ড মেয়র আব্দুল কাদিরকে সম্মাননা ক্রেস্ট ও গিপ্ট অব লাভ/ মগ উপহার দেয়া হয়।
The post লর্ড মেয়র আব্দুল কাদিরের আমন্ত্রণে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিবৈঠক appeared first on সিলেটের ডাক .
The full article is being collected. Available text is shown for now.