Back

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘন: গত ২৪ ঘণ্টায় প্রায় ৭শ গাড়ি ডাম্পিং

Story illustration

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৮১৩টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ৬৯৮টি গাড়ি ডাম্পিং ও ৩৬৭টি গাড়ি রেকার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ডিএমপির ট্রাফিক বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এর আগে গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।

ডিএমপি সূত্রে জানা যায়, আটটি ট্রাফিক বিভাগের মধ্যে গুলশান বিভাগে সর্বোচ্চ ৭৭০টি মামলা হয়েছে। এ ছাড়া মতিঝিল বিভাগে ৪২৩টি, উত্তরা বিভাগে ৪০৬টি, ওয়ারী বিভাগে ৩৯৫টি, মিরপুর বিভাগে ৩৫৭টি, তেজগাঁও বিভাগে ১৭১টি, লালবাগ বিভাগে ১৫৬টি এবং রমনা বিভাগে ১৩৫টি মামলা করা হয়েছে।

ট্রাফিক শৃঙ্খলা রক্ষা ও আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ডিএমপির অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

The post রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘন: গত ২৪ ঘণ্টায় প্রায় ৭শ গাড়ি ডাম্পিং appeared first on Bangla Magazine News .

Article image
Article image
Article image
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘন: গত ২৪ ঘণ্টায় প্রায় ৭শ গাড়ি ডাম্পিং
Back
Share this story

Get the daily newsletter →

Ask globalread.info

AI news & website helper
What would you like to explore?

I can find stories, explain headlines, or help you use globalread.info.

AI can make mistakes. Check the linked sources. Questions are sent to OpenAI.