Back

নেত্রকোনায় সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা!

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় দোকানে বসে থাকা এক সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সাংবাদিকের নাম লুৎফুজ্জামান আলিফ ফকির। তিনি বেসরকারি আইপিটিভি চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এর পাশাপাশি তিনি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামের একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন, যেখানে স্থানীয় নানা অনিয়ম ও অপরাধের খবর প্রকাশ করতেন। তার গ্রামের বাড়ি কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামে।

কলমাকান্দা পৌরসভার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের তেলনজিয়া বাজারে আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া আটটার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আটটার দিকে লুৎফুজ্জামান তেলনজিয়া বাজারের একটি দোকানে চা খেয়ে বের হয়ে বাসার দিকে যাচ্ছিলেন। এ সময় দুই যুবক চায়ের দোকানে এসে সিগারেটের চায় এবং হঠাৎ লুৎফুজ্জামানকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি ছোড়ে।

গুলির শব্দে আশপাশের লোকজন ছুটে এলে আক্রমণকারীরা দ্রুত দৌড়ে গিয়ে কিছু দূরে রাখা একটি মোটরসাইকেলে চড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা লুৎফুজ্জামানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমদ খান জানান, নিহত সাংবাদিকের মাথা, গলা, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে মোট পাঁচটি গুলির চিহ্ন পাওয়া গেছে।

উল্লেখ্য, লুৎফুজ্জামানকে এর আগেও নিশানা করা হয়েছিল। গত বছরের ১০ নভেম্বর দুপুরে সোমেশ্বরী নদীর তেরিবাজার ঘাট এলাকায় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর জখম করেছিল।

The post নেত্রকোনায় সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা! appeared first on Bangla Magazine News .

The full article is being collected. Available text is shown for now.

Back
Share this story

Get the daily newsletter →

Ask globalread.info

AI news & website helper
What would you like to explore?

I can find stories, explain headlines, or help you use globalread.info.

AI can make mistakes. Check the linked sources. Questions are sent to OpenAI.