Back

ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে: রাষ্ট্রপতি

বিগত ফ্যাসিবাদের আমলে চরম স্বজনপ্রীতি ও দুর্নীতির কারণে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংসের মুখে পড়েছে উল্লেখ করে সেই দুস্থ চক্র থেকে বেরিয়ে আসার তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার গাজীপুরে অবস্থিত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন শেষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

পরিদর্শনকালে রাষ্ট্রপতি কৃষি পণ্য সংরক্ষণে বেসরকারি খাতের অংশগ্রহণ বৃদ্ধি, কৃষিতে প্রয়োজনীয় প্রণোদনা প্রদান এবং কৃষি বিজ্ঞানীদের সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করেন।

কৃষি খাতের বর্তমান বাস্তব অবস্থা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশে কৃষি এখন আর আগের মতো লাভজনক খাত হিসেবে টিকে নেই। কৃষিকাজ থেকে পর্যাপ্ত আয় না হওয়ার কারণে দিন দিন শ্রমিকরা এই পেশা ছেড়ে অন্য পেশায় চলে যাচ্ছেন। যার ফলে বর্তমানে অনেক জায়গায় চাষাবাদের জন্য পর্যাপ্ত কৃষি শ্রমিক পাওয়া কঠিন হয়ে পড়েছে। এই সংকট নিরসনে দ্রুততম সময়ে কৃষি খাতকে লাভজনক করার তাগিদ দেন তিনি।

কৃষিপণ্যের বাজারজাতকরণ ও ন্যায্যমূল্য নিশ্চিত করার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রপতি মির্জা ফখরুল বলেন, মাঠপর্যায়ে একজন কৃষক আলুর কেজি বিক্রি করছেন মাত্র ১০ টাকায়, অথচ সেই একই আলু ঢাকার বাজারে এসে ভোক্তাদের কিনতে হচ্ছে ৭০ টাকায়। কৃষক ও ভোক্তা—উভয় পর্যায়ই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে কীভাবে কৃষকের উৎপাদন খরচ তোলা ও ভোক্তার জন্য ন্যায্য দাম নিশ্চিত করা যায়, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

পরিবেশবান্ধব ও আধুনিক কৃষির প্রতি জোর দিয়ে রাষ্ট্রপতি সারের ব্যবহার কমিয়ে প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থা গড়ে তোলার পরামর্শ দেন। একই সঙ্গে কৃষিক্ষেত্রে গবেষণাকে আরও বেগবান করতে এবং নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনে উৎসাহিত করতে কৃষি বিজ্ঞানীদের সুযোগ-সুবিধা বাড়ানোর জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন তিনি।

The post ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে: রাষ্ট্রপতি appeared first on Bangla Magazine News .

The full article is being collected. Available text is shown for now.

Back
Share this story

Get the daily newsletter →

Ask globalread.info

AI news & website helper
What would you like to explore?

I can find stories, explain headlines, or help you use globalread.info.

AI can make mistakes. Check the linked sources. Questions are sent to OpenAI.