সৌদির বিমানবন্দরগুলোতে হুথিদের হামলায় প্রাণ গেছে ১৯ জনের
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলায় সবমিলিয়ে ১৯ জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি।
তিনি বলেছেন, রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাণ গেছে ১৭ জনের। আর আবহা বিমানবন্দরে নিহত হয়েছেন দুজন। এরমধ্যে গত শনিবার সবচেয়ে রক্তক্ষয়ী হামলায় চালায় হুথিরা। এদিন রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত হন। পরে এ সংখ্যা আরও বৃদ্ধি পায়।
হুথিদের হামলায় বিমানবন্দরগুলোতে ৩৬৪ জন আহত হয়েছেন বলেও জানিয়েছেন তুর্কি আল-মালিকি।
“এছাড়া দক্ষিণপশ্চিমাঞ্চলের আসির অঞ্চলের আবহা বিমানবন্দরে দুজন নিহত ও ২৮ জন আহত হয়েছেন। অপরদিকে জাজান অঞ্চলের কিং আব্দুল্লাহ বিমানবন্দরে আরও তিনজন আহত হয়েছেন।”
The post সৌদির বিমানবন্দরগুলোতে হুথিদের হামলায় প্রাণ গেছে ১৯ জনের appeared first on Bangla Magazine News .
The full article is being collected. Available text is shown for now.