Back

মেয়ে হত্যার বিচার চেয়ে আটক বাবা-মা

Story illustration

আমার দেশ অনলাইন

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ১১: ১৮ আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ১১: ৩৬

মেয়ে হত্যার বিচার চেয়ে দিল্লির ইন্ডিয়া গেটের সামনে অবস্থান ধর্মঘট শুরু করেছিলেন নিহত অঙ্কিতা ভান্ডারির বামা-মা। বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে তাদের আটক করে দিল্লি পুলিশ।

ভারতের উত্তরাখণ্ডে ২০২২ সালে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন ১৯ বছর বয়সি অঙ্কিতা ভান্ডারি। তাকে নির্যাতন ও হত্যায় অভিযুক্ত বিজেপি নেতা দুষ্মন্ত কুমার গৌতম সম্প্রতি সিকিমের রাজ্যপাল হয়েছেন। এর প্রতিবাদে বুধবার সন্ধ্যায় দিল্লির ইন্ডিয়া গেটের সামনে অবস্থান ধর্মঘট শুরু করেন অঙ্কিতার বাবা-মা।

তাদের সঙ্গে আটক করা হয় কংগ্রেস নেতা পবন খেড়া, দলের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনতে, যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি উদয়ভানু চিবসহ কংগ্রেসের বেশ কয়েকজন নেতাকর্মীকে। যদিও প্রায় দুই ঘণ্টা পর সবাইকে ছেড়ে দেওয়া হয়।

মেয়ে হত্যার বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অঙ্কিতার বাবা-মা। অবস্থান ধর্মঘট করতে না দিলে বাড়িতেই অনশন শুরু করবেন বলে জানিয়েছেন অঙ্কিতার মা।

এদিকে, সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে তাদের আটক হওয়ার সমালোচনা করেছে কংগ্রেস। এতে বলা হয়, ‘ভিআইপি দুষ্মন্ত গৌতমকে বাঁচাতে নরেন্দ্র মোদি সব সীমা অতিক্রম করলেন। ভোররাত ৪টায় পুলিশ পাঠিয়ে অঙ্কিতার বাবা-মাকে গ্রেপ্তার করা হলো। প্রথমে দুষ্মন্তকে রাজ্যপাল করা হলো। আর এখন মেয়ের জন্য বিচার চাওয়া বাবা-মায়ের কণ্ঠরোধের চেষ্টা চালানো লজ্জাজনক।’

চার বছর আগে ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর উত্তরাখণ্ডে খুন হয়েছিলেন অঙ্কিতা। ১৯ বছরের অঙ্কিতা হৃষীকেশের একটি রিসোর্টে রিসেপশনিস্ট হিসেবে যোগ দিয়েছিলেন। তার ২০ দিনের মাথায় নিখোঁজ হয়ে যান। ছয় দিন পর একটি খাল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ওই রিসোর্টে ‘যৌনকাজে’ বাধ্য করা হতো অঙ্কিতাকে। ‘ভিআইপি’র সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরির জন্য তাকে চাপ দেওয়া হয়েছিল। তাতে রাজি না হওয়ায় তাকে খুন করা হয় বলে অভিযোগ উঠেছে। হৃষীকেশের ওই রিসোর্টের ম্যানেজার ছিলেন সাবেক বিজেপি নেতা বিনোদ আর্যের ছেলে পুলকিত আর্য। অঙ্কিতাকে খুনের অভিযোগে তিনি কারাগারে রয়েছেন।

এই হত্যাকাণ্ডের সঙ্গে বিজেপির সাবেক সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা দলের তফসিলি জাতি মোর্চার সাবেক প্রেসিডেন্ট দুষ্মন্ত গৌতমের যোগসূত্র রয়েছে বলে অঙ্কিতার পরিবারের অভিযোগ। তাদের দাবি, তদন্তে যে ‘ভিআইপি’র কথা উঠে এসেছে, অর্থাৎ যার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য অঙ্কিতাকে চাপ দেওয়া হয়েছিল, তিনি এই দুষ্মন্ত। সম্প্রতি সেই দুষ্মন্তই সিকিমের রাজ্যপাল পদে নিযুক্ত হয়েছেন। অঙ্কিতার বাবা-মায়ের দাবি, এই হত্যাকাণ্ডে সিবিআই তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত রাজ্যপাল হিসেবে দুষ্মন্তের নিয়োগ স্থগিত রাখা হোক। ২৪ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে পুরো দেশে আন্দোলন শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন অঙ্কিতার বাবা।

দুষ্মন্তকে রাজ্যপাল করার প্রতিবাদে বুধবার সন্ধ্যায় অবস্থানে বসা অঙ্কিতার বাবা-মায়ের পাশে দাঁড়ান লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। ইন্ডিয়া গেটের সামনে তারাও প্রতিবাদে যোগ দেন।

সূত্র: আনন্দবাজার অনলাইন

আরএ

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Article image
Article image
ছবি: এনডিটিভি
Back
Share this story

Get the daily newsletter →

Ask globalread.info

AI news & website helper
What would you like to explore?

I can find stories, explain headlines, or help you use globalread.info.

AI can make mistakes. Check the linked sources. Questions are sent to OpenAI.