Back

নালার পাশে মিলল এক দিন বয়সী নবজাতক, কান্না শুনে উদ্ধার করেন স্থানীয় লোকজন

Story illustration

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী কলেজ রোডের মহেশগঞ্জ বাজার এলাকায় একটি বাসার পেছনে নালার পাশে পড়ে ছিল এক নবজাতক কন্যাশিশু।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শিশুটিকে হালকা কাপড়ে মোড়ানো অবস্থায় দেখতে পান স্থানীয় এক ব্যক্তি। পরে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে জেলা সদরের হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মহেশগঞ্জ বাজারের বস্তাগলি এলাকায় সমীর সুরের বাসার পেছনে নালার পাশে মাটিতে শিশুটিকে পড়ে থাকতে দেখেন এক ব্যক্তি। শিশুটির কান্না শুনে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। তাঁরা শিশুটিকে কোলে তুলে নিয়ে চৌমুহনী পুলিশ ফাঁড়িতে খবর দেন। পরে পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

চৌমুহনী পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. সাইফুল আলম প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। সেখান থেকে নবজাতকটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটির বয়স এক দিন। কে বা কারা তাকে সেখানে ফেলে গেছে, তা জানতে তদন্ত চলছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মো. সাফায়েতের বরাত দিয়ে হাসপাতালের এক চিকিৎসা সহকারী প্রথম আলোকে বলেন, নবজাতকটিকে পরীক্ষা-নিরীক্ষা করার পর শিশু রোগে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার প্রয়োজন দেখা দেয়। এ কারণে তাকে জেলা সদরের জেনারেল হাসপাতালে পাঠান।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. রাজিব উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন।

The full article is being collected. Available text is shown for now.

Back
Share this story

Get the daily newsletter →

Ask globalread.info

AI news & website helper
What would you like to explore?

I can find stories, explain headlines, or help you use globalread.info.

AI can make mistakes. Check the linked sources. Questions are sent to OpenAI.