Back

ফেরদৌসী আহমেদ মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুক্রবার

Story illustration

ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি। শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপ্রত্যাশী নারীরা ফরম সংগ্রহ করতে পারবেন।

বৃহস্পতিবার বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ফরম পূরণ করে শনিবার (১৭ অক্টোবর) একই কার্যালয়ে জমা দিতে হবে। সেদিনও সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফরম জমা নেওয়া হবে।

গত ২৪ সেপ্টেম্বর মিরপুরের মাতৃ ও শিশুস্বাস্থ্যসেবা কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে ১ অক্টোবর তিনি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। ওই দিনই তাঁর আসন (সংরক্ষিত নারী আসন-২৩) শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের ৩২৩ নম্বর আসনটি সংরক্ষিত নারী আসন-২৩ হিসেবে পরিচিত। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, এ আসনে উপনির্বাচন হবে আগামী ১২ নভেম্বর। ১২ অক্টোবর উপনির্বাচনের তফসিল ঘোষণা করে কমিশন।

তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৬ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই হবে ২৭ অক্টোবর। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২৮ অক্টোবর এবং আপিল নিষ্পত্তি হবে ২৯ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১ নভেম্বর। পরদিন ২ নভেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

ফেরদৌস আহমেদ মিষ্টি বিএনপির মনোনয়নে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাসুদ জানিয়েছেন, যে দল বা জোটের জন্য আসনটি বরাদ্দ ছিল, সেই দল বা জোটই শূন্য আসনে প্রার্থী মনোনয়ন দিতে পারবে। একাধিক প্রার্থী থাকলে ভোট হবে; একক প্রার্থী হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। ফলে বিএনপির মনোনয়ন কে পাচ্ছেন, তার ওপরই নির্ভর করছে আসনের পরবর্তী সংসদ সদস্য নির্বাচন।

The full article is being collected. Available text is shown for now.

Back
Share this story

Get the daily newsletter →

Ask globalread.info

AI news & website helper
What would you like to explore?

I can find stories, explain headlines, or help you use globalread.info.

AI can make mistakes. Check the linked sources. Questions are sent to OpenAI.